ঢাকা, মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬,   আষাঢ় ৩০ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২২:১১, ১৪ জুলাই ২০২৬

আখাউড়ায় ইয়াবা ও ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ বোতল ইসকফ সিরাপ এবং একটি অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

র‍্যাব-৯ জানায়, সোমবার (১৩ জুলাই) বিকেল প্রায় ৪টা ৫০ মিনিটে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার খড়মপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জানতে পারে, দুর্গাপুর এলাকার ব্র্যাক অফিসের সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে র‍্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে একটি অটোরিকশা থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে তল্লাশি চালিয়ে একটি সাদা শপিং ব্যাগ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জোনাকি (৩৫), পিতা: মৃত রুকু মিয়া এবং আকাশ মিয়া (২৫), পিতা: মমিন মিয়া। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা পরস্পরের যোগসাজশে জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও ইসকফ সিরাপ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়