কমলগঞ্জ প্রতিনিধি
বন্যার্তদের পাশে বিমান বাহিনী, শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বন্যাকবলিত এলাকার শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার এবং শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনীর শমসেরনগর স্টেশন ইউনিট।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন বাংলাদেশ বিমান বাহিনীর শমসেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা।
এ সময় উপস্থিত ছিলেন স্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খাইরুল, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলি আহমেদ খান, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ কার্যক্রমের আওতায় পতনঊষার ইউনিয়নের নিম্নাঞ্চলের বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। পাশাপাশি শতাধিক মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থাও করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর শমসেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা বলেন, “বন্যাকবলিত এলাকায় আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে। আমরা সরেজমিনে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়ে তালিকা প্রস্তুত করে ত্রাণ বিতরণ করেছি।”
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























