মৌলভীবাজার প্রতিনিধি
মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: জুবায়ের
ছবি: আই নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, নদী ব্যবস্থাপনার উন্নয়ন এবং টেকসই বাঁধ নির্মাণে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা জামায়াতের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় ৫৪টি অভিন্ন নদীর সংযোগ রয়েছে। এসব নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে প্রায়ই বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এ অবস্থায় স্থায়ী ও মজবুত বাঁধ নির্মাণ এবং নদী ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।
তিনি আরও বলেন, প্রতিবছর বন্যায় দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করলে এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর যোগাযোগ জোরদার হলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমানো সম্ভব হতো। তিনি এ বিষয়ে জাতীয় স্বার্থে সংসদে আলোচনা এবং কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
বক্তব্যে তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, দীর্ঘ সাড়ে ১৬ বছরে দেশের গণতন্ত্র, সংসদীয় ব্যবস্থা ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বিভিন্ন দুর্নীতি, অর্থপাচার এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে এসব ঘটনার বিচার দাবি করেন। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র, যেখানে জনগণই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ।
রাজনগর উপজেলা জামায়াতের আমির আবু রাইয়ান শাহিনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মিসবাহুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমির প্রকৌশলী মো. সায়েদ আলী।
অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























