হবিগঞ্জ প্রতিনিধি
চুনারুঘাটে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: আই নিউজ
হবিগঞ্জের চুনারুঘাটে র্যাব-৯-এর অভিযানে ৩৯০ বোতল নিষিদ্ধ ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদক নিয়ে কয়েকজন ব্যক্তি হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে একটি সাদা প্রাইভেটকার থামানোর সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। পরে র্যাব সদস্যরা তাদের আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে প্রাইভেটকারের চারটি দরজার সাইড বোর্ডের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৯০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নরসিংদী জেলার শিবপুর উপজেলার মিরারগাঁও গ্রামের আমির হুসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৩) এবং একই উপজেলার দত্তেরগাঁও গ্রামের জিলন মৃধার ছেলে মো. ফয়সাল মৃধা (২৫)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুই আসামি এবং জব্দ করা আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























