মৌলভীবাজার প্রতিনিধি
বন্যায় রাজনগরবাসীর পাশে থাকার আহ্বান এমপি নাসেরের
এমপি নাসের রহমান
মৌলভীবাজার ও রাজনগর উপজেলার চলমান বন্যা পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান।
শুক্রবার (১০ জুলাই) দেওয়া এক বিশেষ বার্তায় তিনি বলেন, রাজনগর উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা, নিচু অঞ্চল, নদীতীরবর্তী জনপদ এবং দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, জরুরি সহায়তা প্রদান এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে।
সরকারি সকল সংস্থা, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের উদ্দেশে নাসের রহমান বলেন, “দুর্যোগপূর্ণ এই সময়ে মানুষের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি দলীয় নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এমপি নাসের রহমান বলেন, “ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে সতর্ক করুন। প্রয়োজন হলে তাদের নিরাপদ আশ্রয়ে যেতে সহযোগিতা করুন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মানবিক সহায়তা কার্যক্রমে এগিয়ে আসুন।”
তিনি আরও বলেন, “এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো মানুষের জীবন রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।”
বার্তার শেষে তিনি মহান আল্লাহ তাআলার কাছে সকলের নিরাপত্তা কামনা করে বলেন, “মহান আল্লাহ তাআলা সবাইকে নিরাপদ রাখুন। আমিন।”
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























