ঢাকা, সোমবার ১৩ জুলাই ২০২৬,   আষাঢ় ২৮ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১১, ১২ জুলাই ২০২৬

শায়েস্তাগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‍্যাব-৯ এর অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হলেও র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।

রোববার (১২ জুলাই) সকালে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, সকাল ৯টা ১০ মিনিটের দিকে তারা তথ্য পায় যে, একটি সাদা রঙের প্রাইভেটকারে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই অজ্ঞাতনামা ব্যক্তি প্রাইভেটকারটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে নীল পলিথিনের ওপর খয়েরি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। ঘটনাস্থলে গাড়ির মালিককে পাওয়া যায়নি।

এ ঘটনায় অজ্ঞাতনামা পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়