ঢাকা, রোববার ১২ জুলাই ২০২৬,   আষাঢ় ২৮ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২১:১১, ১২ জুলাই ২০২৬

বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ৬১তম ও ৬২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ সাধারণ সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো. জাকারিয়া আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ অনুষ্ঠিত হয়। পরে নবনির্বাচিত সদস্যদের নাম ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাশ আয়-ব্যয়ের হিসাব এবং প্রস্তাবিত বাজেট তুলে ধরেন।

এছাড়া সভায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, অবসরপ্রাপ্ত সদস্যদের সম্মাননা প্রদান, সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়