শ্রীমঙ্গল প্রতিনিধি
তিন দিন গাছে সুতায় আটকে থাকা চিল উদ্ধার, ফিরল মুক্ত আকাশে
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শান্তিবাগ এলাকায় প্রায় তিন দিন ধরে একটি কড়ই গাছের উঁচু ডালে সুতার সঙ্গে ঝুলে আটকে থাকা একটি চিলকে উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
রোববার (১২ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয় বাসিন্দা রাহেত আহমেদ ও শিমুল চিলটিকে অসহায় অবস্থায় ঝুলে থাকতে দেখে উদ্ধার উদ্যোগ নেন। তারা প্রথমে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও বিভিন্ন কারণে পাখিটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা দেখতে পান, চিলটি গাছের অনেক উঁচু ডালে সুতার সঙ্গে আটকে ঝুলে রয়েছে।
পরে ফাউন্ডেশনের পরিবেশকর্মী রিদন গৌড় ঝুঁকি নিয়ে গাছে ওঠেন। তিনি সতর্কতার সঙ্গে চিলটি আটকে থাকা ডালটি কেটে সুতা মুক্ত করেন। সুতা কাটা মাত্রই চিলটি ডানা মেলে মুক্ত আকাশে উড়ে যায়।
এ সময় উপস্থিত স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেওয়া বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যদের প্রশংসা করেন।
বন্যপ্রাণীপ্রেমীরা জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষায় এ ধরনের বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণে সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























