ঢাকা, মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬,   আষাঢ় ২৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৭, ১৩ জুলাই ২০২৬

কুলাউড়ায় মূল্যতালিকা না টানায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

র‍্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে মৌলভীবাজারের কুলাউড়ায় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত কুলাউড়া উপজেলার দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না রাখার দায়ে মা ভ্যারাইটিজ স্টোর-এর মালিক বিধান দেকে ৫ হাজার টাকা এবং সুমাইয়া ভ্যারাইটিজ স্টোর-এর মালিক আহাদ আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

র‍্যাব-৯ জানায়, ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর চলমান গোয়েন্দা তৎপরতা ও জনস্বার্থে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়