ঢাকা, বুধবার ১৫ জুলাই ২০২৬,   আষাঢ় ৩০ ১৪৩৩

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৩, ১৪ জুলাই ২০২৬

সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৪ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সদর থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ট্রাফিক পয়েন্ট থেকে কাজির পয়েন্টগামী সড়কে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে বলে তথ্য পায় র‍্যাব।

সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সঙ্গে থাকা একটি খাকি রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. নয়ন মিয়া (৪৫)। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মাঠগাঁও গ্রামের সোনা মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন মিয়া জানান, তিনি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে উদ্ধার করা আলামতসহ সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়