সিলেটে র্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
ছবি: আই নিউজ
সিলেট নগরের শাহপরাণ (রহ.) থানার খাদিম চৌমহনী এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-৯ সদর কোম্পানির একটি আভিযানিক দল শাহপরাণ (রহ.) থানার ৩৩ নম্বর ওয়ার্ডের খাদিম চৌমহনী পয়েন্ট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সেখানে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন।
খবর পেয়ে সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে র্যাবের দলটি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেন। পরে তাদের গ্রেপ্তার করে হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দীপ্ত চাষা (২১), অজয় কল (২৬), পাপলু তন্তবায় (২৬), এবং অন্তর নায়েক (২০)। তাদের সবার বাড়ি সিলেটের খাদিম চা বাগান এলাকায়।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা BD222.COM, Shillong Teer, Night Teer, Juwai Teerসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমে জুয়া খেলতেন। জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামতও পাওয়া গেছে।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দকৃত আলামত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অপরাধবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























