ঢাকা, বুধবার ২৯ জুলাই ২০২৬,   শ্রাবণ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২১, ২৮ জুলাই ২০২৬

বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জ ও কাঁঠালকান্দি বিজিবি বিওপির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট অবৈধভাবে মজুত রাখা সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের ঢালুয়াছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে উদ্ধার করা কাঠ বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে কাঠ আহরণ ও পাচার প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজকান্দি রেঞ্জ ও কাঁঠালকান্দি বিওপি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ২৬ দশমিক ০৯ ঘনফুট, অর্থাৎ প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।

রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া বলেন, “বনজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে কাঠ আহরণ ও পাচার বন্ধে আমাদের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। কাঁঠালকান্দি বিওপির সহযোগিতায় পরিচালিত এ যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় একটি পিওআর (POR) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও বলেন, “বন আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বনজ সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান আরও জোরদার করা হবে।”

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়