ঢাকা, বুধবার ২৯ জুলাই ২০২৬,   শ্রাবণ ১৩ ১৪৩৩

এম এ কাদির

প্রকাশিত: ২৩:১৯, ২৮ জুলাই ২০২৬

বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বনভোজন, আনন্দে প্রবাসীরা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

যুক্তরাজ্যের ওয়েলসের কার্ডিফ কমিউনিটির উদ্যোগে ইংল্যান্ডের ডরসেটের মনোরম সমুদ্রসৈকত বর্ণমাউথ সি-সাইডে দিনব্যাপী গ্রীষ্মকালীন বনভোজন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসজীবনের কর্মব্যস্ততার মাঝেও এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।

সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত এ বনভোজনে কমিউনিটি সংগঠক ভিপি সেলিম আহমেদ, যুবসংগঠক খলিলুর রহমান, সামাজিক ব্যক্তিত্ব সুমন আলী এবং সাংবাদিক মাহবুবুর রহমান সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। 

ওয়েলস থেকে কোচযোগে বর্ণমাউথে যাওয়ার পথে অংশগ্রহণকারীরা গান, কৌতুক, আবৃত্তি ও আড্ডায় মেতে ওঠেন। পাশাপাশি পরিবেশন করা হয় নানা ধরনের সুস্বাদু খাবার।

সমুদ্রসৈকতে পৌঁছে কাবাডি, রশি টানাটানি, হাঁড়ি ভাঙা, সাঁতারসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে শিশু থেকে প্রবীণ, সব বয়সী অংশগ্রহণকারীরা উৎসবমুখর পরিবেশে দিনটি উপভোগ করেন।

ক্রীড়া প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী কাবাডি খেলায় ওয়েলস বাংলা নিউজের সম্পাদক মোহাম্মদ মকিস মনসুরের দল চ্যাম্পিয়ন হয়। রশি টানাটানিতে কমিউনিটি সংগঠক শেখ মোহাম্মদ আনোয়ারের দল বিজয়ী হয় এবং হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় ভূবেল রহমান প্রথম স্থান অর্জন করেন।

দিনব্যাপী আয়োজন শেষে ডিনার পার্টি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ভিপি সেলিম আহমেদ ও খলিলুর রহমানের পরিচালনায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলর সালেহ আহমেদ, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, আলহাজ লিলু মিয়া, হারুন তালুকদার, লিয়াকত আলী, আসাদ মিয়াসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, নবীন ও প্রবীণদের এই মিলনমেলা কমিউনিটির পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বনভোজনে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি সংগঠক গোলাম মর্তুজা, আব্দুল ওয়াহিদ বাবুল, আফজাল খান মিতু, মুহিবুর রহমান মায়া, মুজিবুর রহমান, সৈয়দ ইকবাল আহমেদ, আবুল কালাম মুমিন, রকিবুর রহমান, জহির আলী, আলমগীর আলম, কয়েস খান, আব্দুল জলিল, ফখরুল ইসলাম, জমসেদ ইউসুফ, ফয়জুল ইসলাম, আকমল আলী, ফয়েজ মিয়া, মুজিব মিয়া, সেলিম আহমদ, আবুল রোকসান, বুবল মিয়া, তমসসির আলী, আবুল হোসেন, পারভেজ খান, মানিক মিয়া, সায়েম আহমেদ, কুদ্দুস মিয়া, ফেরদৌস আলী, বেলাল মিয়া, সেবুল হোসেন, মারুফ আহমেদ, কামাল হোসেন, গিয়াস মিয়া, মুজাহিদ আলী, সাদিকুর রহমান, কামাল মিয়া, রশিদ আহমেদ, আব্দুল কাদির ও মোহাম্মদ তাহেফসহ বিপুলসংখ্যক প্রবাসী।

অংশগ্রহণকারীরা বলেন, এমন আয়োজন শুধু বিনোদনের নয়, বরং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, বন্ধন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও দৃঢ় করে। প্রতিবছর এ ধরনের বনভোজনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়