সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে র্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার
ছবি: আই নিউজ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন জব্দ করা হয়।
র্যাব-৯ জানায়, গত শনিবার (২৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার পিকআপ স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেন। তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, বাদশা মিয়া (৩৮), জলিল আহমেদ আব্দুল জলিল (২৯) এবং মো. বিল্লাল হোসেন (২৬)। তারা সবাই সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা Night Teer, Teer Today, 1XBetসহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে নিয়মিত অনলাইন জুয়া খেলতেন। জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে অনলাইন জুয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য ও আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিদের এবং জব্দকৃত আলামত শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও সন্ত্রাস, মাদক এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























