নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৪৯, ৩১ জুলাই ২০২৬
শ্রীমঙ্গলে বিরল ক্যান্টর কুকরি সাপ উদ্ধার, বন বিভাগে হস্তান্তর
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের শাহাজী বাজার এলাকায় একটি বসতবাড়ি থেকে এশিয়ার অত্যন্ত বিরল ও সম্পূর্ণ বিষহীন ক্যান্টর কুকরি সাপ (Cantor's Kukri Snake) উদ্ধার করা হয়েছে। পরে সাপটি নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে শাহজি বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বাসায় হঠাৎ একটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। সে সময় বাসায় কোনো পুরুষ সদস্য উপস্থিত না থাকায় বিষয়টি নজরুল ইসলামের প্রবাসী মেয়ের জামাইকে জানানো হয়। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা সাপটিকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিকভাবে এটি একটি ক্যান্টর কুকরি সাপ হিসেবে শনাক্ত করেন।
পরে বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ সাপটির পরিচয় নিশ্চিত করেন। এর বৈজ্ঞানিক নাম Oligodon cyclurus। এটি বাংলাদেশের একটি অত্যন্ত বিরল ও সম্পূর্ণ নিবিষ (বিষহীন) প্রজাতির সাপ।
উদ্ধারকারীরা জানান, ক্যান্টর কুকরি সাপ মানুষের জন্য ক্ষতিকর নয়। সাধারণত এটি বনাঞ্চল, ঝোপঝাড় ও পাতার স্তূপে বসবাস করে এবং ছোট সরীসৃপ, টিকটিকি, ডিমসহ বিভিন্ন ক্ষুদ্র প্রাণী খেয়ে পরিবেশের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিরল হওয়ায় প্রকৃতিতে এ প্রজাতির দেখা খুব কমই মেলে।
উদ্ধারের পর সাপটিকে অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে সাপটি অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, বসতবাড়িতে কোনো বন্যপ্রাণী প্রবেশ করলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা উচিত। এতে যেমন মানুষ নিরাপদ থাকে, তেমনি সংরক্ষিত ও বিরল বন্যপ্রাণীও রক্ষা পায়।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার


















