নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:০১, ২ আগস্ট ২০২৬
মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত নির্বাচনের দাবিতে চা শ্রমিকরা
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন বানচালের উদ্দেশ্যে আদালতে দায়ের করা হয়েছে বলে দাবি করা মামলাটি প্রত্যাহার এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটগ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন চা শ্রমিকরা।
রোববার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের মৌলভীবাজার সড়কে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুর ১২টায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে বালিশিরা ভ্যালীর ৬৪টি চা বাগানের পঞ্চায়েত কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি শ্রীধনি কুর্মি, সহসভাপতি পংকজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরাসহ অন্যান্য শ্রমিক নেতারা।
বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনকে দীর্ঘায়িত ও বানচাল করার উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা করা হয়েছে। তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহার এবং দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে ভোটগ্রহণের ব্যবস্থা করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, “যারা মামলা করে নির্বাচনকে বাধাগ্রস্ত করছে, তাদের বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সরকারের কাছে চা শ্রমিক নেতাদের প্রত্যাশা, দ্রুত নির্বাচন কমিশন গঠন করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ব্যবস্থা করা হবে। এবং নির্বাচন অনুষ্ঠিত হলে শ্রমিকদের মধ্যে বিদ্যমান অস্থিরতার অবসান ঘটবে এবং একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে।”
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা অভিযোগ করেন, একটি পক্ষ আদালতে মামলা করে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে। তিনি বলেন, মামলার নিষ্পত্তি হলে দ্রুত নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণা করা সম্ভব হবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























