মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:২৯, ৫ আগস্ট ২০২৬
প্রশাসক না থাকায় এক মাস ধরে অচল শমশেরনগর ইউনিয়ন পরিষদ
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা না থাকায় এক মাসেরও বেশি সময় ধরে নাগরিক সেবা কার্যত অচল হয়ে পড়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, বিভিন্ন প্রত্যয়নপত্রসহ জরুরি সেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো সেবাপ্রত্যাশী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই থেকে ইউনিয়ন পরিষদে কার্যকর কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নেই। একই সঙ্গে জন্মনিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় রেজিস্টার আইডি সচল না থাকায় নতুন জন্মনিবন্ধন, সংশোধনসহ অধিকাংশ নাগরিক সেবা বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে ইউনিয়ন পরিষদে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয় সরকার বিভাগের আইন-১ শাখার এক আদেশে জানা যায়, চেয়ারম্যান জুয়েল আহমদ দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ২০২৫ সালে উপজেলা আইসিটি কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে চেয়ারম্যান জুয়েল আহমদ ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে গত ২৭ এপ্রিল আদালত আদেশটি ছয় মাসের জন্য স্থগিত করেন। এরপর নতুন করে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ না হওয়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়।
এ বিষয়ে চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, আদালতের আদেশে তাঁর চেয়ারম্যান পদ বহাল রয়েছে। দায়িত্ব গ্রহণের জন্য তিনি চিঠি পেলেও পরে তাঁর স্বাক্ষর ছাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানতে পেরেছেন। জনদুর্ভোগ নিরসনে দ্রুত আইনানুগ সমাধানের দাবি জানান তিনি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জন্মনিবন্ধনসহ সব ধরনের নাগরিক সেবা অতি শিগগির চালু করার চেষ্টা চলছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























