ঢাকা, শনিবার ০৮ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৬, ৭ আগস্ট ২০২৬

কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক কারবারি

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

র‍্যাব-৯ জানায়, গত বুধবার (৬ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে র‍্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল কুলাউড়া উপজেলার চুনঘর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজার এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে র‍্যাবের দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের কাছে ইয়াবা ট্যাবলেট রয়েছে। এরপর তাদের হেফাজতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ২০টি কালো রঙের বায়ুরোধক জিপারযুক্ত পলিথিন প্যাকেটে রাখা মোট ৩ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জুড়ী উপজেলার বটলী গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. আব্দুর রউফ (৫৪) এবং একই গ্রামের নূর উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন (৪২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা পরস্পরের যোগসাজশে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাব জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়