মৌলভীবাজার প্রতিনিধি
জ্বালানি-দ্রব্যমূল্য ইস্যুতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
ছবি: আই নিউজ
জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মৌলভীবাজারে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ১১ দলীয় ঐক্য মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেন।
জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপ-পরিচালক (ডিডি), স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) মৌলভীবাজারের রুবেল মাহমুদ। তিনি স্মারকলিপি গ্রহণ করে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যথাযথভাবে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের জেলা আহ্বায়ক টিমের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, এনসিপির জেলা সেক্রেটারি মো. রুহুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সেক্রেটারি মাওলানা হিফজুর রহমান হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. আলাউদ্দিন শাহ, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ।
এদিকে কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাব চত্বরে পথচারীদের মাঝে ১১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয়। স্মারকলিপি প্রদান পূর্ববর্তী সমাবেশে ১১ দলীয় ঐক্যের জেলা নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, "গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে। জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে। কিন্তু এসব সমস্যা নিরসনে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্রুত এসব সংকট সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।"
তিনি বলেন, জনগণের স্বার্থে অবিলম্বে জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ১১ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লিখিত ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























