ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৬, ৯ আগস্ট ২০২৬

ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নি`হ`ত

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি।

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি।

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর বিএসএফের গুলিতে মো. তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি চোরাকারবারি নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) ভোরে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।

রবিবার (৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

বিজিবির এই কর্মকর্তা জানান, রোববার ভোর আনুমানিক ৩টা ৩৫ মিনিটের দিকে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ৪ থেকে ৫ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারা ভারতীয় নাসির পাতার বিড়ি বাংলাদেশে আনার উদ্দেশ্যে ভারতের মাগুরুলী এলাকায় প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। এ সময় ভারতের ১৯৯ ব্যাটালিয়ন বিএসএফের মাগুরুলী ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মো. তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ডাকঘরের আওতাধীন মুড়াইছড়া বস্তি এলাকার মো. আব্দুল মালেকের ছেলে। তিনি আগে থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। কুলাউড়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, সঙ্গে থাকা অন্য চোরাকারবারীরা গুলির ঘটনার পর বাংলাদেশের অভ্যন্তরে ফিরে এসে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। ঘটনার বিষয়ে সীমান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়