শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও নকল পণ্য রাখার দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভা বাজারে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের যৌথ অভিযানে এসব জরিমানা করা হয়।
র্যাব-৯ জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করা, প্রতিশ্রুত পরিমাণের চেয়ে কম পণ্য সরবরাহ বা বিক্রি করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা আইনত দণ্ডনীয় অপরাধ। এসব আইন লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩, ৪৫ ও ৫১ ধারায় ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—আশা ঔষধালয়ের মালিক অনিক পালকে ২ হাজার টাকা, সারদা ভেরাইটিজ স্টোরের মালিক অভিন্দ পালকে ২ হাজার টাকা, হাশেম জোহা কসমেটিক্স অ্যান্ড ব্যাগ হাউসের মালিক হাছান হোসেনকে ৩ হাজার টাকা, বাপ্পি কসমেটিক্স অ্যান্ড ব্যাগ হাউসের মালিক অমিত লাল দাস হিরুকে ৪ হাজার টাকা, গ্রান্ড তাজ রেস্টুরেন্টের মালিক ইজ্জাজকে ৫ হাজার টাকা এবং বাপ্পী এন্টারপ্রাইজের মালিক বাপ্পী দাসকে ২০ হাজার টাকা।
অভিযানে সর্বমোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব-৯ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























