মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ১৩ আগস্ট ২০২৬
মৌলভীবাজারে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উদযাপিত
ছবি: আই নিউজ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র ছোট ভাই।
বুধবার (১২ আগস্ট, ২০২৬) মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডের কুদালীপুল এলাকায় অবস্থিত জামেয়া আরাবিয়া ইসলামিয়া (টাইটেল) মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান এই আয়োজন করেন।
প্রয়াত এই ক্রীড়া সংগঠকের রুহের মাগফেরাত কামনা করে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালিত হয়।
দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নৈশভোজ (রাতের খাবার) বিতরণ করা হয়।
ইএন/এসএ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়





















