মৌলভীবাজার প্রতিনিধি
মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি এম নাসের রহমান
ছবি: আই নিউজ
প্রধানমন্ত্রীর কার্যালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মৌলভীবাজারের রাজনগরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার রাজনগর উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।
অনুষ্ঠানে তিনি দুঃস্থ ও অসহায় মানুষের হাতে সরকারি মানবিক সহায়তা ও নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায় মানুষের পাশে থাকার গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় দুঃস্থ ও অসহায় মানুষ সরকারি সহায়তা গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























