সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে সিম্পা হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
ছবি: আই নিউজ
ময়মনসিংহের ফুলপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূ সিম্পা (২২) হত্যা মামলার দুই পলাতক আসামিকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, নিহত সিম্পা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার লাউয়ারী (কান্দাপাড়া) এলাকার বাসিন্দা। প্রায় পাঁচ বছর আগে একই এলাকার মো. মফিজুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ মে ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে সিম্পা ও তার স্বামী মফিজুল ইসলামের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মফিজুল তাকে মারধর করেন। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আবারও ঝগড়ার একপর্যায়ে সিম্পাকে ঝাড়ু, খুন্তি ও লাইট দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। এতে তার মৃত্যু হলে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচারের উদ্দেশ্যে মরদেহ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
পরে পরিবারের সদস্যরা সিম্পাকে শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ময়মনসিংহের ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় ইউনিয়নের মনাইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ফুলপুর থানার হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর ও ২ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. মফিজুল ইসলাম (২৭) এবং তার বাবা আব্দুল হাই (৫৫)। তারা উভয়েই ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার লাউয়ারী (কান্দাপাড়া) গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেফতারে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























