ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৪ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৮, ২৯ আগস্ট ২০২৬

মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মৌলভীবাজারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও আয়কর আইনজীবী মোহাম্মদ আবু রেজা সিদ্দিকী ইমনের সভাপতিত্বে এবং যুব নেতা অ্যাডভোকেট আবুল হায়দার তরিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহরলাল দত্ত, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, উদীচী মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি জ্যোতিষ মোহন্ত, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোতোষ দাস, যুব নেতা ও আয়কর আইনজীবী পাপ্পু দেব, গণমাধ্যমকর্মী ও উত্তরণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রোনালদো ধর, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল হক জনি, ছাত্রনেতা কামরুজ্জামান শিপন, অংকন দাশ, সুবর্ণ দাশ, ওম রয় ও তানভীর আহমদ ফাহিমসহ অন্যান্যরা।

বক্তারা বাংলাদেশ যুব ইউনিয়নের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ইতিহাস ও রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে দেশ গঠনে যুব সমাজের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে একটি শোষণমুক্ত ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে কেক কেটে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়