শ্রীমঙ্গল প্রতিনিধি
মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধরকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জেটি রোড এলাকার বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধর (৭৫) আর নেই। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেটি রোড শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শেষকৃত্য অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সহযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, মহান মুক্তিযুদ্ধের সময় ভাস্করানন্দ সূত্রধর ৪ নম্বর সেক্টরের অধীনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখসমরে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন। দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের জন্য তিনি স্থানীয়ভাবে একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা হিসেবে সুপরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























