ঢাকা, বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬,   আষাঢ় ১৭ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৮, ১ জুলাই ২০২৬

হবিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ-অস্বাস্থ্যকর খাদ্য, জরিমানা ২৪ হাজার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

র‍্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের যৌথ আভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় অনকূল ফার্মেসির মালিক অনকূল দাশকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা এবং আল মাহিন সুইট মিট-এর মালিক আলী হোসেনকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অনিরাপদ খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চলমান থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ