ঢাকা, বুধবার ০১ জুলাই ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৩, ৩০ জুন ২০২৬

শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়া পরিদর্শন, অবৈধ বালু উত্তোলনে কঠোর হুঁশিয়ারি

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার আওতাধীন বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেছেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং শ্রীমঙ্গল থানা পুলিশের সদস্যরা। তারা ভুরভুরিয়া ছড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং অভিযোগের বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন।

সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, প্রাথমিকভাবে দেখা গেছে, ছড়া দখল করে বিভিন্ন ব্যক্তি বহুতল ভবন নির্মাণ করেছেন। এসব স্থানের সীমানা চিহ্নিত করে শ্রীমঙ্গল পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, “ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কেউ নিজস্ব বা অন্য কোনো স্থানে মজুত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের এ পরিদর্শনের পর পাহাড়ি ছড়া সংরক্ষণ, অবৈধ দখল উচ্ছেদ এবং বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়