নিজস্ব প্রতিবেদক
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদনে প্রশিক্ষণ ও টি টেস্টিং সেশন
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) আয়োজনে ‘ওপেন ডে টি টেস্টিং সেশন’ এবং ‘প্রিন্সিপলস অ্যান্ড প্রসেস অব কোয়ালিটি টি ম্যানুফ্যাকচারিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ চা বোর্ডের শ্রীমঙ্গলস্থ প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) মিলনায়তনে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শেফালী বুনার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ও বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ইয়াছমিন পারভীন তিবরীজি, সদস্য (গবেষণা ও উন্নয়ন) ও সরকারের যুগ্মসচিব মো. মোয়াজ্জম হোসাইন, চা বোর্ডের সচিব মো. মমিনুর রশিদ, চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন, চা বোর্ডের শ্রীমঙ্গলস্থ প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক, ফিনলে টি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাহসিন আহমেদ চৌধুরী, ন্যাশনাল ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বৃহত্তর সিলেট, উত্তরাঞ্চল ও চট্টগ্রাম থেকে আগত চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞ প্ল্যান্টাররা, বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ও প্রকল্প উন্নয়ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারী এবং ‘প্রিন্সিপলস অ্যান্ড প্রসেস অব কোয়ালিটি টি ম্যানুফ্যাকচারিং’ শীর্ষক ছয় দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশের চায়ের গুণগত মানের বর্তমান অবস্থা যাচাই, চায়ের গুণগত মান নিরূপণ এবং গুণগত মান নিয়ন্ত্রণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ ও টি টেস্টিং সেশনে মানসম্মত চা উৎপাদনের বিভিন্ন নীতি, প্রক্রিয়া এবং গুণগত মান নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরা হয়।
তাছাড়া চা উৎপাদনের বিভিন্ন ধাপে গুণগত মান বজায় রাখা, চায়ের বৈশিষ্ট্য নির্ণয় এবং উৎপাদন প্রক্রিয়াকে আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে বিটিআরআইয়ের টি টেস্টিং রুমে টি টেস্টিং সেশনের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৫৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার


















