ঢাকা, বুধবার ০১ জুলাই ২০২৬,   আষাঢ় ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৬, ১ জুলাই ২০২৬

সিলেটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

র‍্যাব-৯ ও ৫২ বিজিবির যৌথ অভিযানে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শ্রীরামপুর বাইপাস এলাকা থেকে ২০ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং ৫২ বিজিবি, সিলেটের একটি যৌথ আভিযানিক দল গোলাপগঞ্জ থানার শ্রীরামপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা জিরাগুলো ৫২ বিজিবি, সিলেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ