ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২০, ৩০ জুন ২০২৬
আপডেট: ১৭:২০, ৩০ জুন ২০২৬

সিকৃবিতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উপহারের চারা রোপণ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) প্রাঙ্গণে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে উপহারস্বরূপ চারা বিতরণ, বৃক্ষরোপণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. এ টি এম মাহবুব ই এলাহি, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. জসিম উদ্দিন, ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. এ এস এম মাহবুব, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মুক্তার হোসেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. মতিউর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার হিসেবে ফুল, ফল ও বিভিন্ন প্রজাতির ভেষজ গাছের চারা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ফাউন্ডেশনের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এ মহতী উদ্যোগের জন্য তিনি ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেবকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটি ও পানির সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, “আজ একটি গাছ লাগানো মানে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নির্মাণের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। তাই প্রত্যেক নাগরিকের উচিত নিয়মিত বৃক্ষরোপণ করা এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা।”

ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. এ এস এম মাহবুব বলেন, পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি এ উদ্যোগের জন্য ফাউন্ডেশনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিবেশবান্ধব ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন যৌথভাবে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়