কুবি প্রতিনিধি
আপডেট: ১৮:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২১
বাস চালকের উপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাস চালক ও পরিবহণ পুলের কর্মচারী মো. আব্দুস ছাত্তারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি। এসময় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, গতকালের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসের নেক্কারজনক হামলা করা হয়েছে। কুমিল্লা জেলার সবচেয়ে বড় প্রতিষ্ঠানের সদস্যদের উপর এমন হামলা প্রতিবাদ জানাচ্ছি। এমন ন্যাক্কারজনক হামলায় জড়িতদের অতিদ্রুত শাস্তির আওতায় আনতে হবে। টাওয়ার হসপিটালের সামনে এম্বুল্যান্সের সিন্ডিকেটটা ইচ্ছাকৃতভাবে সিএনজি-অটোরিক্সা দিয়ে রাস্তা বন্ধ করে রাখে।
চতুর্থ কর্মচারী পরিষদের সভাপতির বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন, বারবার বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের উপর হামলার পরও বিচার হয়না।
বিভিন্ন সময় কুবির বাসের উপর হামলা হয়েছে। কিন্তু হামলার প্রতিবাদ হলেও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বারবার হামলার ঘটনা ঘটছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেফতার করতে হবে। অন্যথায় আগামী রবিবার থেকে আমাদের কর্মসূচি কঠোর হতে কঠোরতর হবে।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর টাওয়ার হাসপাতালের সামনে রাস্তায় পাশ দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বাসের সাথে এম্বুল্যান্সের চালকের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে এম্বুল্যান্স চালকরা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের বাসের স্টাফদের এলোপাতাড়ি মারতে থাকে৷ এতে গুরুতর আহত হন আব্দুস ছাত্তার।
আইনিউজ/খালেদুল হক/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩

























