নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০২১
দাখিল পরীক্ষা শুরু ১৪ নভেম্বর
চলতি বছরের দাখিল পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুরু হবে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দাখিল পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী মাত্র তিন বিষয়ের সংক্ষিপ্ত এই পরীক্ষা শেষ হবে ২১ নভেম্বর। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু নৈর্বাচনিক বিষয়ে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময়সূচি প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের অন্তত আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৪ নভেম্বর প্রথম দিনে কুরআন মাজিদ ও তাজভিদ, পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৮ নভেম্বর হাদিস শরিফ এবং ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিফজুল গ্রুপ) পরীক্ষা নেওয়া হবে।
করোনা পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে।
করোনা পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে।
এসব নির্দেশনার মধ্যে অন্যতম পরীক্ষার্থীদের অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে এবং পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।
এবার পরীক্ষার সময়সীমা হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের উত্তরপত্র এবং ওএমআর শিট বিতরণ করা হবে।
এদিকে, পরীক্ষার্থীরা দাখিল পরীক্ষা শুরুর তিনদিন আগে প্রতিষ্ঠানপ্রধানদের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























