নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২১
এবারও হচ্ছে না জেএসসি-জেডিসি পরীক্ষা
চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সাময়িক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হবে।
করোনা পরিস্থিতির কারণে গত বছরও এই পরীক্ষা হয়নি। তখন পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের শ্রেণিতে ওঠার সুযোগ দেওয়া হয়েছিল।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গণভবন উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, শুধু জিপিএ-৫ এর পেছনে না ছুটে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করতে হবে। প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। দেশ ও সমাজের জন্য নিজেদের গড়ে তুলতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে ২০২২ সাল থেকে। ২০২৩ সাল থেকে সেটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন শুরু হবে। নতুন পাঠ্যক্রমে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এ পাঠ্যক্রম সর্বস্তরে বাস্তবায়ন হবে ২০২৫ সাল থেকে।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন আজ। তিনি সবসময় শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করেছেন। তার জন্মদিন স্মরণীয় করে রাখতে আমরা সারা দেশে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছি।
শিক্ষামন্ত্রী বলেন, যথাসময়ে এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে। পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি, এখন করোনা মহামারি যে অবস্থায় আছে, তাতে সময়মতো সব পরীক্ষা নেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, প্রতিবছর নভেম্বর মাসে জেএসসি ও জেডিসি এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























