নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:২৩, ১২ সেপ্টেম্বর ২০২১
কক্ষ অপরিচ্ছন্ন, আজিমপুর গার্লস স্কুলের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত
স্কুল পরিদর্শনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নিচতলার একটি কক্ষ অপরিচ্ছন্ন পাওয়ায় অধ্যক্ষ প্রফেসর হাছিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তার নেতৃত্বে গঠিত মনিটরিং কমিটির সদস্য শিক্ষকদেরও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্কুল পরিদর্শন শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যক্ষ প্রফেসর হাছিবুর রহমানকে সাময়িক বরখাস্তের কারণ জানতে চাইলে স্কুল কর্তৃপক্ষ জানান, তারা এখনও অধ্যক্ষের বরখাস্তের কোনো তথ্য পায়নি। তবে সকালে স্কুল পরির্দশনে এসে শিক্ষামন্ত্রী স্টোর রুমে ঢুকে পড়েন এবং সেখানে পুরনো ফেলে রাখা মালামাল দেখে রেগে যান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তিন তলা বিশিষ্ট স্কুল ভবনটির নিচ তলায় কোনো শ্রেণিকক্ষ নেই। মূলত, স্কুলের অব্যহৃত জিনিসপত্র একটি রুমে রাখা হয়। এরই মধ্যে শিক্ষামন্ত্রী পরিদর্শন শেষে চলে যাওয়ার পর রুমটি পরিষ্কার করে ফেলেছে স্কুল কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে স্কুলের আয়াদের সঙ্গে কথা হলে তারা জানান, এখানে পুরনো কিছু মালামাল রাখা ছিল। তাছাড়া এখানে রান্নার জন্য গ্যাসের চুলা রয়েছে। স্কুল থেকে বলার পর পুরনো সব মালামাল সরিয়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ প্রফেসর হাছিবুর রহমান বলেন, ‘এটা আমাদের স্টোর রুম, শ্রেণি কক্ষ না। সকালে শিক্ষামন্ত্রী এসেই ওই রুমে ঢুকে পড়ে। মালামাল দেখে উনি রাগ করেন। অফিসিয়ালি কি সিদ্ধান্ত হয়েছে আমি জানি না। এর বেশি কিছু আমি বলতে পারব না। আমি এত বছর কাজ করেছি, কেউ একটা ভুল ধরতে পারেনি।’
সকালে পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ স্বাস্থ্যবিধি মানায় অবহেলা করা হলে, তার কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদফতরের যারা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান তদারকির দায়িত্বে থাকবেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























