নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:০৪, ১৯ সেপ্টেম্বর ২০২১
৪০তম বিসিএসের ভাইভা শুরু
করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ৪০তম বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু হয়েছে আজ। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনার সংক্রমণ পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় গত ১ সেপ্টেম্বর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে নতুন করে পরীক্ষার এ সময় ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ শুরু হওয়া এ ভাইভা পরীক্ষা চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
নূর আহমেদ জানিয়েছেন, এ সময়ে সাধারণ ক্যাডারের দুই হাজার ৪৬৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। গত ১৬ ফেব্রুয়ারি এ বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে তা পিছিয়ে যায়।
২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।
৪০তম বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে প্রায় ৮০০ জন।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























