ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ১৭ আগস্ট ২০২৪

নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

নতুন স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

নতুন স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদে দায়িত্ব পেলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে  সরিয়ে এই পদে জাহাঙ্গীর আলম চৌধুরীকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও ১৩ উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আর আজ লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী শপথ নেন। তিনি ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া নতুন দুই উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করেছে সরকার। 

নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়েছে। 

এছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়