ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৭, ১৯ অক্টোবর ২০২১
আপডেট: ১০:১৮, ২০ অক্টোবর ২০২১

ওমানের সাথে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়

ওমানের সাথে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায়ের শঙ্কা কাটিয়ে এই জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। স্বাগতিক ওমানকে বাংলাদেশ হারিয়েছে ২৬ রানে। বিশ্বকাপের সেরা ১২-তে খেলার আশাটাও বেঁচে থাকল টাইগারদের। 

বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করে ওমান। নিজেদের ইনিংসের ষষ্ঠ ওভারে মুস্তাফিজের করা প্রথম বলটি উড়িয়ে বাউন্ডারির বাইরে মারতে চেয়েছিলেন ওমানের ওপেনার যতিন্দর সিং, তবে ব্যাটে-বলে ভালো সংযোগ হয়নি। উড়তে থাকা বলটি দৌড়ে এসে তালুবন্দি করার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু বলটি ফসকে হাত থেকে মাটিতে পড়ে যায়। মাথা নিচু করে লুটিয়ে পড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ। এটিই হতে পারতো বাংলাদেশ দলের প্রতীকী ছবি। তবে এ যাত্রায় কোনরকম প্রাণের সঞ্চার বাংলাদেশের।

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের জোড়া আঘাতের আগে উল্টো ওমানই চাপে রেখেছিল। যদিও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আটকে দিয়েছে ওমানকে। ২০ ওভারে বাংলাদেশের করা ১৫৩ রানের জবাবে ওমান ২০ ওভার শেষে ৯ উইকেটে করতে পারে ১২৭ রান।

খেলায় ব্যাটিং বিপর্যয়ে যখন বাংলাদেশ, তখন সৌম্য সরকারকে বসিয়ে দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে নাঈম শেখকে নামাল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আর নির্বাচকদের পরিকল্পনার সুবিচার করলেন নাঈম। তার ৫০ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংসে ভর করে ১৫৩ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

আর ১৫৪ রানের তাড়ায় দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশকে চাপে রেখেছিল ওমানের ব্যাটাররা। ১৬ ওভার শেষে ৫ উইকেটে ১০৪ রান করে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় স্বাগতিকরা। হারের শঙ্কায় মুখ কালো হয়ে যায় গ্যালারির বাংলাদেশি সমর্থকদের।

কিন্তু পরের ওভারেই বাংলাদেশের আকাশে জমা কালো মেঘে দূর করে দেন সাকিব আল হাসান। কথায় বলে সবাই যখন কাঁদান, সাকিব আল 'হাসান'। আসলেও তাই হয়েছে, হাসিয়েছেন সাকিব আল হাসান, জয়ের হাসি।

এক ওভারেই নেন দুটি উইকেট। ১৭ তম ওভারে সাকিবের ৪র্থ ও ৫ম ডেলিভারিতে আউট হয়ে যান ওমানের আয়ান খান ও নাসিম খুশি। খেলায় ফেরে বাংলাদেশ। এরপর সাকিবের অনুসরণ করেন মোস্তাফিজুর।

সাকিবের পরে মোস্তাফিজের নেওয়া দুই উইকেট ওমানকে মারাত্মক চাপে ফেলে, তাদের জয়ের আশা একেবারেই ক্ষীণ হয়ে যায়। আর তাতেই একশো তে একশো পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। নিজেদের ব্যাটিং বিপর্যয় হলেও ফিল্ডিং করে চাপে রাখে ওমানকে। জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়