ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮, ২৪ অক্টোবর ২০২১
আপডেট: ২১:৪৯, ২৪ অক্টোবর ২০২১

কোহলির ব্যাটে ভরসা পাচ্ছে ভারত

আবুধাবিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চাপেই পড়েছিল ভারত। তবে দলীয় অধিনায়ক বিরাট কোহলির ব্যাটেরউপর ভর করে চাপ সামলে উঠেছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিরাট কোহলিদের সংগ্রহ ৪ উইকেটে ১১৩ রান।

ম্যাচের প্রথম ওভারের খেলায় শূন্যরানে সাজঘরে ফিরেছেন রোহিত শর্মা। এরপর ব্রাট হাতে সুবিধা করতে পারেননি আরেক ওপেনার লোকেশ রাহুলও। শাহিন শাহ আফ্রিদির বলে আউট হওয়ার আগে করেন মাত্র ৩ রান। তৃতীয় উইকেটে খেলতে করতে নেমে ইতিবাচক ব্যাটিংই করছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু ব্যক্তিগত ১১ রানে হাসান আলির বলে কটবিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন তিনিও।

মাত্র ৩১ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত। তবে চতুর্থ উইকেট জুটিতে রিশাব পান্তকে সঙ্গে চাপ সামলে উঠেন দলীয় অধিনায়ক বিরাট কোহলি। ৩০ বলে ৩৯ রান তুলে ফেরেন পান্ত।

উইকেট নেওয়ার পর আফ্রিদির সেলিব্রেশন।

এদিকে খেলেই যাচ্ছেন বিরাট কোহলি। অপরাজিত রয়েছেন ৪৮ রানে। অন্যদিকে ৯ রানে খেলছেন রবিন্দ্রো জাদেজা।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিল দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দু। রাজনৈতিক কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি হয়েছে। যার ফলে বন্ধ হয়ে গেছে দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসি বা এসিসির কোনো টুর্নামেন্ট থাকলেই কেবল কালেভদ্রে মুখোমুখি হয় দুই দল।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বিরাট কোহলির ভারত ও বাবর আজমের পাকিস্তান। সুপার টুয়েলভের গ্রুপ দুইয়ের ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত আটটায়।

উত্তেজনাপূর্ণ অবস্থাতে একদিন আগেই ১২ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। সেখানে আছেন একেবারে শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া শোয়েব মালিক। তবে লড়াইয়ের জন্য ঘোষিত পাকিস্তান দলে রাখা হয়নি মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সরফরাজ আহমেদকে।

হাইভোল্টেজ এই ম্যাচে দুই দলই আক্রমণ করবে তাদের পূর্ণ শক্তি নিয়ে। ম্যাচটি শুরু হওয়ার আগেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে, দেখা যাক কি হয়।

পাকিস্তান একাদশ

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, হারিস রউফ ও শাহিন আফ্রিদি।

ভারত একাদশ

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়