ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৪:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২২

আইপিএলে কোনো দলই কিনল না সাকিবকে

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

আইপিএলের ১৫তম আসরের নিলামে কোনো দলই কিনল না সাকিব আল হাসানকে। শনিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত নিলামে তার নাম তোলা হয়। তাকে কিনতে আগ্রহী ছিল না কোনো দল। বাংলাদেশি তারকার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি।

অর্থাৎ আপাতত অবিক্রিত রয়ে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে পরে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহের ভিত্তিতে আবারও তার নাম তোলা হতে পারে।

এই নিলামে মোট ৫৯০ জন ক্রিকেটার আছেন। এরমধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার ও ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। নিলামের আগেই তিনজন করে খেলোয়াড়ের নাম জমা দিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগের আসরের আট দলের সঙ্গে এবার যোগ দিয়েছে নতুন দুই দল লক্ষ্মৗ ও গুজরাট। 

আরও পড়ুন- শাবির ঘটনায় উপাচার্য ফরিদ উদ্দিনের দুঃখ প্রকাশ

তবে এই সময়টাতে দুর্দান্ত ফর্মে সাকিব। চলতি বিপিএলে টানা ৫ ম্যাচে সেরা। এটি কোনো ফরম্যাটেই রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ৫ ম্যাচেসেরার রেকর্ড শুধু বিপিএল নয়, বিশ্বক্রিকেটে প্রথম। টানা চার ম্যাচে সেরা হয়ে আগের রেকর্ড ছিল যৌথভাবে রয়েছে মার্কাস ট্রেসকোথিক, শার্ল ল্যাঙ্গাভেল্ট, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার ও উগান্ডার ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার দিনেশ নাকরানি।

আরও পড়ুন- স্কুল-কলেজের ছুটি আর বাড়ছে না : শিক্ষামন্ত্রী

চলমান বিপিএলে সাকিব এখন অব্দি ৯ ম্যাচে ৩৪.৫০ গড়ে ১৪৬.৮০ স্ট্রাইক রেটে তুলেছেন ২৭৬ রান তুলে আছেন শীর্ষে। বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাতে তিন নম্বরে সাকিব। ৯ ম্যাচে ৩৫.৩ ওভারে ২৪০ রান দিয়ে শিকার করেছেন ১৫ উইকেট।

সাকিব অবশ্য সান্ত্বনা খুঁজতে পারেন দক্ষিণ আফ্রিকান ডেভিড মিলার, অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ ও ভারতের অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়নাকে দেখে। আজকের নিলামে যে তাদেরও দলে টানতে আগ্রহ প্রকাশ করেনি কেউ!

আইনিউজ/এসডিপি  

আইনিউজ ভিডিও

ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন 

Green Tea
সর্বশেষ