Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০, ৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:৪৭, ৮ সেপ্টেম্বর ২০২১

টাইগার স্পিনারদের দাপটে চাপে নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-২০তে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে টাইগাররা। তবে কিউইদের লক্ষ্য সিরিজে সমতায় ফেরার। ম্যাচের শুরুতেই সফরকারী ব্যাটসম্যানদের চাপে রেখেছে স্বাগতিক স্পিনাররা। 

এই প্রতিবেদন লেখার সময় ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড দলের সংগ্রহ মাত্র ৫২ রান। হেনরি নিকোলস ১ ও উইল ইয়াং ১৮ রানে ব্যাট করছেন। 

বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে কিউইরা। তাদের শুরুটা একেবারেই ভালো হতে দেননি বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

কৌশল বদলে শেখ মেহেদীর পরিবর্তে নাসুম আহমেদকে দিয়ে ইনিংস শুরু করেন তিনি। প্রথম ওভারেই আসে সাফল্য। মেডেন ওভারে নাসুম ফেরান রাচিন রবীন্দ্রকে। রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ড ওপেনার।

পরের ওভারে সাকিব আল হাসান বল করতে আসেন। যদিও উইকেটের দেখা পাননি তিনি। ইনিংসের তৃতীয় ওভারে আবার দৃশ্যপটে নাসুম। এবার ফেরান ফিন অ্যালেনকে। ১২ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটসম্যান।

এদিন ইনিংসের শুরুর বল থেকেই গ্রিপ পেয়েছেন স্পিনাররা। এতে বাড়তি বাউন্সের সঙ্গে টার্নও ছিল ভয়ঙ্কর। এতে বিভ্রান্তিতে পড়েন ব্যাটসম্যানরা। এখন পর্যন্ত নাসুম ২ ওভার হাত ঘুরিয়ে ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

আইনিউজ/এসডিপি 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়