Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:০৭, ১৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০৯:৫৭, ২০ সেপ্টেম্বর ২০২১

কিডনি কাজ করছে না জালাল আহমেদ চৌধুরীর

জালাল আহমেদ চৌধুরী

জালাল আহমেদ চৌধুরী

ক্রিকেট কোচ ও লেখক জালাল আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় কারণে গত শুক্রবার থেকে ভেন্টিলেশনে আছেন তিনি। 

ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল জানিয়েছেন, ‘জালাল ভাইয়ের অবস্থা খুব বেশি ভালো না। আগের থেকে অবনতি হয়েছে। কিডনি কাজ করছে না, হার্টের সমস্যা দেখা দিয়েছে সঙ্গে প্রেশার নেমে যাচ্ছে।’

তবে হাল ছাড়ছেন না ডাক্তাররা। নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রীড়াঙ্গনের সর্বজন শ্রদ্ধেয় জালাল আহমেদ চৌধুরী সুস্থতার জন্য।

চলতি মাসের ১ তারিখ শ্বাসকষ্টের কারণে প্রথমবার আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছিলেন জালাল আহমেদ চৌধুরী। পরে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটায় ১৫ সেপ্টেম্বর আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

জালাল আহমেদ চৌধুরী ক্রিকেট খেলেছেন সত্তর-আশির দশকে। পরে বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি। টাইগারদের আইসিসি ট্রফি জয়ের অন্যতম রূপকারও জালাল চৌধুরী। দেশের অন্যতম সেরা ক্রিকেট লেখকদের একজন তিনি।

জালাল আহমেদ চৌধুরীর হাত ধরে দেশের অনেক শীর্ষ পর্যায়ের ক্রিকেটার তৈরি হয়েছে। দেবব্রত পালের মতো বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুও জালাল আহমেদ চৌধুরীর ক্রিকেটের ছাত্র ছিলেন। মোহাম্মদ আশরাফুল-তুষার ইমরানরা তার শিষ্য। শুধু ক্রিকেট খেলা ও কোচিং নয়, ক্রীড়া সাংবাদিকতাও করেছেন জালাল আহমেদ।

আইনিউজ/এসডিপি 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়