Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৬, ৩ মার্চ ২০২২

পারস্পরিক সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা

মৌলভীবাজারে পারস্পরিক সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় শহরের বেঙ্গল কনভেনশন হলে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান সুয়ারার সভাপতিত্বে সভা পরিচালনা করেন নির্বাহী পরিচালক আজমল আহমদ চৌধুরী।

এতে সংস্থার সদস্যরা বিষয় ভিত্তিক ও উন্মুক্ত আলোচনায় অংশ নেন। সভায় শিক্ষা সাব-কমিটি কর্তৃক প্রস্তাবিত অস্বচ্ছল, মেধাবী শিক্ষার্থীদের নামের তালিকা অনুমোদন দেওয়া হয়। 

সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে বিগত কমিটির ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান সুয়ারাকে পুনরায় ব্যবস্থাপনা পরিচালক এবং আজমল আহমদ চৌধুরীকে নির্বাহী পরিচালক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। 

আরও পড়ুন- কমলগঞ্জে ২টি কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত

বিগত কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নতুন মেয়াদে ও নতুন উদ্যমে দায়িত্ব পালনের জন্য পুনরায় অনুমোদন দেওয়া হয়। সভায় সংস্থার তহবিল গঠনে আলোচনা হয়।  

পারস্পরিক সমাজকল্যাণ সংস্থা

পারস্পরিক সমাজকল্যাণ সংস্থা শিক্ষা, স্বাস্থ্য, বসতভিটা নির্মাণ ও আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করে যাচ্ছে। পারস্পরিক সমাজকল্যাণ সংস্থার আর্থিক সহযোগিতায় অনেক মেধাবী শিক্ষার্থী মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় লেখাপড়া করে যাচ্ছে।

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়