মৌলভীবাজার প্রতিনিধি
পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ
ছবি: আই নিউজ
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় শহরের দেওয়ানী মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে সেন্ট্রাল রোড প্রদক্ষিণ করে সিকান্দার আলী রোডের হামিদিয়া পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি মো. ইয়ামির আলী। বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সমন্বয়ক এহসান জাকারিয়া, এনসিপির জেলা সদস্যসচিব মো. রুহুল আমিন, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার অফিস সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ এবং মৌলভীবাজার পৌর জামায়াতের আমির হাফেজ মাওলানা তাজুল ইসলামসহ অন্যান্য নেতারা।
মিছিলে অংশগ্রহণকারীরা "আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ", "দালালি না, রাজপথ রাজপথ", "দিল্লি না, ঢাকা; ঢাকা, ঢাকা"সহ বিভিন্ন স্লোগান দেন।
সভাপতির বক্তব্যে মো. ইয়ামির আলী বলেন, জাতীয় নির্বাচনের পর দেশের মানুষ একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশের প্রত্যাশা করেছিল। কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। তিনি অভিযোগ করেন, এখনো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চলছে। মৌলভীবাজারকে শান্তিপ্রিয় জেলা উল্লেখ করে তিনি সব ধরনের জুলুম, নির্যাতন, চাঁদাবাজি এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার বন্ধের আহ্বান জানান।
এনসিপির যুগ্ম সমন্বয়ক এহসান জাকারিয়া বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা ছিল। কিন্তু সরকার ক্ষমতায় গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি ভুলে গেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান।
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা আব্দুল ওয়াদুদ বলেন, জুলাই আন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল। তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে বর্তমান সরকারও জনসমর্থন ধরে রাখতে পারবে না।
সমাবেশের শেষে প্রচণ্ড গরম উপেক্ষা করে গণমিছিল সফল করতে অংশগ্রহণকারী নেতা-কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান সভাপতি মো. ইয়ামির আলী এবং কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























