নিজস্ব প্রতিবেদক
সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি
‘সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ’ (ওয়াসা) প্রতিষ্ঠা করেছে সরকার। সিলেট সিটি কর্পোরেশনভুক্ত এলাকার জন্য এটি প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ থেকে সম্প্রতি এ প্রজ্ঞাপন জারি করা হয়।
পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৮ (১৯৯৬ সনের ৬ নং আইন) এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এটি প্রতিষ্ঠা করলো সরকার।
আরও পড়ুন- মার্চের মাঝামাঝি থেকে মাধ্যমিকে পুরোদমে ক্লাস : শিক্ষামন্ত্রী
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২ মার্চ থেকে সিলেট সিটি কর্পোরেশনভুক্ত এলাকার জন্য সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করলো।
গত ২৭ ফেব্রুয়ারি পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ১৯৯৬ আইন অনুযায়ী সিলেট সিটি করপোরেশন এলাকায় ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ’ (সিলেট ওয়াসা) গঠনের কার্যক্রম গ্রহণে এক ভার্চুয়াল পরামর্শ সভায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছিলেন, সিলেট মহানগরীতে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সিলেট ওয়াসা) গঠনের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে গেজেট নোটিফিকেশন জারি, অর্গানোগ্রাম, চাকরি বিধিমালা প্রণয়নসহ অন্যান্য কার্যক্রম দ্রুত গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর ও সংস্থাকে সভায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলা নাটকের সব তারকারা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























