Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৩, ৬ এপ্রিল ২০২৩
আপডেট: ১৫:২২, ৬ এপ্রিল ২০২৩

মৌলভীবাজারে আয়োজন হচ্ছে রিয়েলেটি শো টিএসএস সুপার সিঙ্গার-২০২৩

বাংলাদেশে এই প্রথমবারের মতো ডিভোটি আয়োজন করতে যাচ্ছে ধর্মীয় সংগীত বিষয়ক প্রতিযোগিতা টি.এস.এস সুপার সিঙ্গার-২০২৩।

পরীক্ষামূলকভাবে শুধুমাত্র মৌলভীবাজার জেলায় এই রিয়েলেটি শো আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন এই রিয়েলেটি শো'র আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ চন্দ্র নাহা।

মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ফার্স্ট রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রতি উপজেলার উত্তীর্ণ ৩ জন করে সর্বমোট ২১ জন বিজয়ী পরবর্তীতে সেকেন্ড রাউন্ডে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। ফাইনাল রাউন্ডে বাছাইকৃত ১০ জন প্রতিযোগি প্রতিদ্বন্দ্বিতা করবে।

চ্যাম্পিয়ন পাবে স্বর্ণপদকসহ বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। রানার্সআপ পাবে ২০ হাজার টাকার প্রাইজমানি ও বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

বাকি ৮ জন প্রতিযোগীর জন্য রয়েছে নানান আকর্ষণীয় পুরস্কার।

আয়োজক কমিটির সদস্য সচিব সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট প্রীতম দত্ত সজীব জানিয়েছেন জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। ফাইনাল রাউন্ডে প্রধান বিচারক হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য সংগীত শিল্পীরা।

সামগ্রিক অনুষ্ঠানে আই নিউজকে সহযোগিতার আহ্বান জানান আয়োজক কমিটির আহবায়ক ও সদস্য সচিব।

আইনিউজ/এইউ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়