সিলেট প্রতিনিধি
সিলেটে বিদেশি ওয়ান শ্যুটার গান ও ১.৩৪ কেজি বিস্ফোরক উদ্ধার
ছবি: আই নিউজ
সিলেটের জকিগঞ্জে র্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে একটি বিদেশি ওয়ান শ্যুটার গান, ১.৩৪ কেজি বিস্ফোরক, ১১টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ১১টি পাওয়ারজেল উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং ১৯ বিজিবির একটি যৌথ আভিযানিক দল গত শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার একটি ইটভাটার আশপাশে বিস্ফোরক মজুত থাকতে পারে।
খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালান। এ সময় একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় জাপানে তৈরি (Made in Japan) একটি বিদেশি ওয়ান শ্যুটার গান, ১১টি পাওয়ারজেল (বিস্ফোরক) এবং ১১টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পাওয়ারজেলের মোট ওজন ১.৩৪ কেজি।
তবে উদ্ধারকৃত আলামতের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে র্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত সাধারণ ডায়েরি (জিডি) মূলে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।
এদিকে, র্যাব-৯-এর তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ৪৮টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৫ হাজার ৭৩০ গ্রাম বিস্ফোরক, ২২৪টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৫৪টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
সংস্থাটি দাবি করেছে, এসব অভিযান সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সর্বমহলে প্রশংসিত হয়েছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























