Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

সাইফুল ইসলাম সুমন

প্রকাশিত: ১৩:২৪, ৯ এপ্রিল ২০২৩

জুড়ীতে হাতির মালিকানা নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় প্রতিবাদ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অন্য হাতির মালিকের পরিবার। ছবি- আই নিউজ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অন্য হাতির মালিকের পরিবার। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলার জুড়ীতে হাতির মালিকানা নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে  ভুক্তভোগী ভিন্ন হাতির মালিক পরিবার। 

শনিবার (৮ এপ্রিল) দুপুরে জুড়ী মিডিয়া সেন্টারে জুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মৃত মাতাব উদ্দিনের ছেলে মো. কিবরিয়া অভিযোগ করে বলেন, গত ২ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত "হাতি দিয়ে অমানবিক কাজ চলছে" এমন শিরোনামে  কয়েকটি অনলাইন ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও যুগান্তরে সঠিক সংবাদ প্রকাশ করা হলেও NS News tv bd এর জুড়ী প্রতিনিধি তাজুল ইসলাম ও বাংলাদেশ বুলেটিন  জুড়ী প্রতিনিধি প্রতিনিধি আল আমিন আহমেদ একটি  কুচুক্রি মহলের ইন্দনে আমার বাবা মরহুম মাতাব উদ্দিন ও চাচা আসুক উদ্দিনকে মালিক সাজিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে। প্রকৃতপক্ষে আমাদের পরিবার ওই হাতির মালিক নই। আমাদের পরিবারের মান সম্মান নষ্ট করার হীন উদ্দেশ্যে আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। আমরা এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে মতিউর রহমান চুনু বলেন, মরহুম মাহতাব উদ্দিন ও আসুক উদ্দিন উপজেলার সম্ভ্রান্ত হাজী ইনজাদ আলী পরিবারের সন্তান। মূলত এ পরিবারের সম্মান নষ্ট করার জন্যই একটি কুচক্রী মহলের ইন্ধনে NS News tv bd এর প্রতিনিধি তাজুল ইসলাম ও বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি আল আমিন আহমেদ মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে এর সুষ্ঠ ও ন্যায় বিচার দাবি করছি। আমরা এ  মিথ্যা সংবাদের তীব্র নিন্দার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনে আদালতের দারস্ত হব। 

সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন মো. মঈন উদ্দিন টুনু। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়