নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৪৭, ২৩ ডিসেম্বর ২০২১
মাস্টার্স শেষপর্বের ফরম পূরণ শুরু ২৬ ডিসেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স শেষপর্বের আবেদন ফরম পূরণ শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর থেকে।চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। বুধবার (২২ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।
এছাড়া ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথমবর্ষ পরীক্ষা আগাামী ৩০ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন- মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে চলবে আংশিক পাঠদান
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স এমএ/এমএসএস/এমবিএস/ এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ আগামী ২৬ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে। পরীক্ষার আবেদন ফরম, বিবরণী ফরম পূরণ ও জমাদানের তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব পরীক্ষা বিষয়ক ওয়েব সাইটে পাওয়া যাবে।
আরও পড়ুন- এবারও হচ্ছে না বই উৎসব
অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হয়ে ২৯ জানয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। দুপুর একটার পরিবর্তে দেড়টা থেকে শুরু হবে বলেও জানানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























