ক্যাম্পাস প্রতিনিধি
আপডেট: ১৮:১০, ২২ ফেব্রুয়ারি ২০২৩
নির্যাতিত ছাত্রীর হাতেপায়ে ধরে ক্ষমা চাইলেন ছাত্রলীগ নেত্রী
অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা
কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের একটি হলে এক ছাত্রীকে রাতভর র্যাগিং ও নির্যাতন করে পরে এসে নির্যাতিত ছাত্রীর হাতেপায়ে ধরে ক্ষমা চেয়েছেন ইবি ছাত্রলীগ নেত্রী অভিযুক্ত সানজিদা চৌধুরী অন্তরা। বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ওই ছাত্রীকে তিনি নির্যাতন করেছেন বলে অভিযোগ রয়েছে।
আজ (২২ ফেব্রুয়ারি) বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভুক্তভোগী শিক্ষার্থী।
এর আগে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের আইন বিভাগে তাদের নিয়ে আসা হয়। পরে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডলের কক্ষে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির অন্য সদস্যরাও।
তদন্ত শেষে নির্যাতনের শিকার হওয়া ওই ছাত্রী বলেন, অভিযুক্ত সানজিদা চৌধুরী অন্তরা আমার হাত-পায়ে ধরে ক্ষমা চেয়েছে। বলেছেন, আমাকে মাপ করে দাও।
উল্লেখ্য, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর র্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে।
এ ঘটনায় শাখা ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ আরও ৭-৮ জন জড়িত ছিলেন বলে অভিযোগ ভুক্তভোগী ছাত্রীর।
আই নিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারী
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে

























